শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে ইউএই’র প্রতি বাংলাদেশের সংহতি

দর্পণ ডেস্ক / ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
ছবি : বাসস

মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে এই সংহতি বার্তা পৌঁছে দেওয়া হয়।

বুধবার সন্ধ্যায় আবুধাবিতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এবং ইউএই’র উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান-এর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সংহতি জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে হুমায়ুন কবির ইউএই’র প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর উদ্দেশে লেখা প্রধানমন্ত্রীর একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেন।

চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান পরিস্থিতিতে ইউএই’র নেতৃত্ব, সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি প্রকাশ করেন। সাম্প্রতিক হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগও জানান তিনি।

এছাড়া বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীকে আশ্রয় ও তাদের নিরাপত্তা নিশ্চিত করায় ইউএই সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রয়োজনে ইউএইকে সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথাও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে ইউএই প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়।

বৈঠকে ইউএই’র পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসীর ঘটনায় শোক প্রকাশ করেন এবং সেখানে বসবাসরত সব দেশের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত শক্তিশালী হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে হুমায়ুন কবির বর্তমানে উপসাগরীয় কয়েকটি দেশ সফর করছেন, যার লক্ষ্য আঞ্চলিক নেতাদের কাছে বাংলাদেশের বার্তা পৌঁছে দেওয়া এবং পারস্পরিক সম্পর্ক জোরদার করা।


এই ক্যাটাগরির আরো সংবাদ