শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

মতলব পৌর নির্বাচনে আবারও নৌকা পেলেন লিটন

মোঃ রবিউল আলম, মতলব (চাঁদপুর) / ৩৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মতলব পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নৌকা পেল বর্তমান মেয়র আওলাদ হোসেন লিটন।

শনিবার (৩০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।

মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আওলাদ হোসেন লিটন আওয়ামী লীগের মনোনীত হয়ে নৌকা প্রতীক পাওয়ায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। কৃতজ্ঞতা জানান, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিকট।

এছাড়াও স্থানীয় সাংসদ আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদের নিকট।

আওলাদ হোসেন লিটন আগামি ২৮ ফেব্রুয়ারির নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে মতলব পৌরবাসীর দোয়া ও সর্বাত্বক সহযোগিতা কামনা করেছেন এবং পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য পৌরবাসীর প্রতি জোর অনুরোধ জানান।

এদিকে আওলাদ হোসেন লিটন দলীয় প্রতীক নৌকা পাওয়ায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ