শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

মতলব ধনাগোদা নদীতে আট বাল্কহেডকে ৮০ হাজার টাকা জরিমানা

সুমন আহম্মেদ, মতলব উত্তর / ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

চাঁদপুর মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীতে আটটি বাল্কহেডকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


শনিবার (২৯ জানুয়ারী) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি হেদায়েত উল্ল্যাহ ধনাগোদা নদীতে অভিযান চালিয়ে বাল্কহেড আটটিকে জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি হেদায়েত উল্ল্যাহ জানান, ধনাগোদা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের অভিযানে আটটি নৌযানকে বৈধ সার্ভে সনদ না থাকায় অভ্যন্তরিণ নৌ-চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর ৬১ ধারায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


এছাড়াও দন্ডবিধি ২৬৯ এর ৩ ধারায় হাসপাতালের আশপাশ এলাকা থেকে স্বাস্থ্যবিধি না মানায় ৩ জনকে ৬’শ টাকা জরিমানা করা হয়েছে। এখন থেকে নিয়মিতভাবে এসব বাল্কহেডের অবৈধ চলাচল বন্ধে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ