শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

মতলব কাশিমপুর পূরন উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ

মো: রবিউল আলম, মতলব (দ;) (চাঁদপুর) / ৩৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের মতলব দক্ষিণ কাশিমপুর পূরন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে সারা দেশের ন্যায় আনুষ্ঠানিকভাবে পালিত হয়েছে পাঠ্যপুস্তক বিতরণ বই উৎসব। নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই।

শুক্রবার (১ জানুয়ারি) সকাল ১১টার দিকে নারায়নপুর ইউনিয়নের কাশিমপুর পূরন উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, বিদ্যালয়ের সভাপতি পরিতোষ চন্দ্র মন্ডল (অপু)।

এসময় তিনি বলেন, ২০১০ থেকে বছরের ১ম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই পৌঁছে দিয়ে শিক্ষা মন্ত্রণালয় সফলতার অনন্য রেকর্ড করেছে। সরকারিভাবে এতো বই ছাপিয়ে বাঁধাই করে প্রত্যন্ত অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিনে বিতরণের ইতিহাস বিশ্বের কোথাও নেই।

এসময় তিনি সবাইকে করোনা ‘ক্রাইসিসে’ আরও বেশি সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানান। সরকারের যথাযথ নিয়ম মেনে চলে সরকারকে সাহায্য করুন। যতটুকু সম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন। আর ছাত্র-ছাত্রী ও অভিভাবকদেরকে অনুরোধ করছি মনোবল না হারানোর জন্য। খুব শীগগিরই প্রাণের বিদ্যালয়ে আবার দেখা হবে বলেও বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: তাজুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোশারফ হোসেন পাটওয়ারী, মো: নাসির উদ্দিন প্রধান, মো: খোকন প্রধানীয়া সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ