শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন : সভাপতি লতিফ, সম্পাদক সাইফুল

মো: কামরুজ্জামান হারুন, মতলব (উ:) চাঁদপুর / ৬৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি দৈনিক চাঁদপুর সংবাদের বিশেষ প্রতিনিধি লতিফ মিয়াজী, সাধারণ সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদ এর সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকালের খবর এর মতলব প্রতিনিধি মমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোট গ্রহণের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটিতে রয়েছেন যারা সিনিয়র সহ-সভাপতি দৈনিক চাঁদপুর কন্ঠের মতলব উত্তর প্রতিনিধি বাবুল মুফতি, বিশ্ববিদ্যালয় পরিক্রমার মতলব উত্তর প্রতিনিধি আতিকুর রহমান দুলাল, দৈনিক দেশ বার্তার স্টাফ রিপোর্টার আল-আমিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নুরানী রেডিও’র ব্যবস্থাপনা পরিচালক ফয়েজুন নুরী আখন রাসেল, দপ্তর সম্পাদক শাহাদাৎ হোসেন, কোষাধ্যক্ষ সালেহ আকরাম, কার্যকরী সদস্য দৈনিক জনতা’র মতলব উত্তর প্রতিনিধি রাকিবুল ইসলাম সোহাগ, জয়যাত্রা টেলিভিশনের মতলব উত্তর প্রতিনিধি জাকির হোসেন বাদশা, আরটিভির মতলব প্রতিনিধি ইস্রাফিল খান বাবু, দৈনিক বাংলাদেশের আলোর স্টাফ রিপোর্টার আবদুল বারী।

উল্লেখ্য, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব নির্বাচন-২০২১ প্রধান নির্বাচন কমিশনার ছিলেন রাকিবুল ইসলাম সোহাগ, সহকারী কমিশনার ছিলেন- জাকির হোসেন বাদশা, আব্দুল বারি,ইস্রাফিল খান বাবু।

মোট ভোটার ছিল ২৭ জন। ১জন সদস্য বিদেশে থাকায় ২৬জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করে। ফলাফল ঘোষণা শেষে বিজয়ীরা সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ