শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

মতলব উত্তরে সাড়ে ১২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

চাঁদপুর প্রতিনিধি / ৪২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১

চাঁদপুরের মতলব উত্তরে কোস্টগার্ড অভিযান চালিয়ে সাড়ে ১২ কোটি টাকা সমমূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে।

বুধবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার আমিরাবাদ লঞ্চঘাট-সংলগ্ন বাজারে বিশেষ অভিযানে এসব অবৈধ জাল জব্দ করা হয়।

বুধবার (৪ আগস্ট) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. এম সাদিক হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ দোকান ও ২ গোডাউন থেকে অবৈধ কারেন্ট জাল ও চাই জাল জব্দ করা হয়েছে। আনুমানিক ৩৫ লাখ মিটার নতুন কারেন্ট জাল ও ৪৫০ পিস চাই জব্দ করা হয়। আর জব্দকৃত অবৈধ কারেন্ট জালের মূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা এবং চায়না চাইয়ের মূল্য ১৫ লাখ ৭৫ হাজার টাকা।

কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার লে. এম সাদিক হোসেন বলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা ও সদরের সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদের উপস্থিতিতে জব্দ জাল ও চাইগুলো আগুনে ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, কোস্টগার্ড চাঁদপুরের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তা, বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি অবৈধ জাল দিয়ে মৎস্য আহরণ নিষিদ্ধকরণের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ