শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

মতলব উত্তরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

সুমন আহম্মেদ / ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

চাঁদপুর মতলব উত্তর উপজেলার রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির খানের বিরুদ্ধে অপপ্রচারকারী বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মো. মহিউদ্দিন জামান সহ জড়িত কুচক্রী মহলের বিরুদ্ধে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থী, এলাকাবাসী।
শনিবার (১৫ অক্টোবর) বিকেলে  সুজাতপুর মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসীরা জানান, দীর্ঘ ২৬ বছর যাবৎ রসুলপুর সরকারী প্রাথমিক  বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির খান তিল তিল করে গড়ে তোলেছে এই প্রতিষ্ঠানটি। শত বাঁধা অতিক্রম করে যুগের সাথে তালমিলিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে চলছে। এমন একজন শিক্ষকের বিরুদ্ধে নানা অপকর্মের অপবাদ দিয়ে কিছু স্বার্থেন্বেষী মহল মানববন্ধন ও মিথ্যা সংবাদ পরিবেশন করেছে যা খুবই ন্যক্কারজনক ঘটনা।
তারা বলেন, সারাজীবন তিনি শুধু জ্ঞান ও শ্রম মেধা শিক্ষার্থীদের মাঝে বিলিয়েই দিয়েছেন যার ফলশ্রুতিতে তিনি এমন লাঞ্ছনার শিকার হয়েছেন যা আমাদের সমাজ, দেশ, তথা পুরো জাতির জন্যে দুঃখজনক। আমরা এই কুচক্রী মহলের বিরুদ্ধে তীব্র নিন্দা ও বিচার দাবী জানাচ্ছি। এলাকার লোকজনকে সাথে নিয়ে আমরা এই সমস্ত দালাল, বাটপারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলবো ইনশাল্লাহ। আমরা কোন দিনও এই প্রতিষ্ঠানটিকে ধ্বংস হতে দিবো না। তাই আমরা আজ এলাকার লোকজন একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছি।
বিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাত, ইমফা ও আয়েশা মনি, রাহাত ও মাজিয়া জানান, আমাদের পিতৃতুল্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির খান স্যারের বিরুদ্ধে বিদ্যালয়ের সভাপতি মহিউদ্দিন জামান সহ কিছু লোকেরা মিথ্যা বানোয়াট কথা বলে স্যারের সম্মানকে প্রশ্নবিদ্ধ করছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মানববন্ধনে অংশগ্রহণকারী ওই বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা রুনা আক্তার জানান রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্বনামধন্য দক্ষ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির খানের বিরুদ্ধে একটা মিথ্যা বানোয়াট অভিযোগ এনে মানববন্ধন করেছে আমরা সেটার প্রতিবাদ স্বপক্ষে সকল ছাত্র-ছাত্রী সমন্বয়ে আমরা আজ মানববন্ধন করছি। আমি ধীরকন্ঠে বলতে চাই কুচক্রী মহলের আশা-আকাঙ্খা কোন দিনও সফল হতে দিবো না দিবো না।
মানববন্ধনে শিক্ষার্থী ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ