শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

মতলব উত্তরে বিনামূল্যে সার বীজ বিতরণ

ইসতিয়াক জামান নাফিজ, মতলব (উ:), চাঁদপুর / ৩৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

চাঁদপুরের মতলব উত্তরে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৮০ জন প্রান্তিক চাষীর মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মজিবুর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক জিএম ফারুক, ফতেপুর পশ্চিম ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইলিয়াছ মিয়াজী প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, বর্তমান সরকার দেশকে খাদ্যে সয়ংসম্পূর্ণ করতে কৃষি প্রণোদনার উপর সর্বো”চ বরাদ্ধ দিয়েছে। যার কারণে দেশের চালিকা শক্তি কৃষক সমাজ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বিভিন্ন জাতের সার, বীজ, কীটনাশক সহ কৃষি প্রণোদনা পেয়ে ধান সহ সব ধরনের ফসলের উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছেন।

মতলব উত্তরে আউশ, আমন, বোরো ধান সহ অন্যান্য ফসলের উৎপাদন আরো বাড়াতে কৃষকদের প্রতি তিনি আহবান জানান। উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন জানান,কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ২৫০ জন কৃষকের মধ্যে জন প্রতি ৫কেজি করে উফশি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০কেজি এমওপি সার ও ৩০ জন কৃষকের মধ্যে হাইব্রিড আমন ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার, ২০কেজি এমওপি সার বিতরণ করা হবে বলে ।


এই ক্যাটাগরির আরো সংবাদ