শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

মতলব উত্তরে বিদেশী হুইসকি’সহ গ্রেপ্তার ১

সুমন আহমেদ / ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের দশানী এলাকা থেকে ১০ বোতল বিদেশি হুইসকি সহ মোঃ ইয়াছিন সরকার (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ নভেম্বর) গ্রেপ্তারকৃত মোঃ ইয়াছিন সরকারকে চাঁদপুর আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন।
২২ নভেম্বর মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর দশআনী বোরহান মেম্বারের বালুর গদির উত্তর পার্শ্বে সরকার বাড়ীর পার্শ্বে সরকার বাড়ী রাস্তার পূর্ব মাথায় বেরিবাধ পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মোঃ ইয়াছিন সরকার এর ব্যবহৃত ব্যাগ তল্লাশি করে ১০ বোতল বিদেশি হুইসকি জব্দ করে। মো. ইয়াছিন সরকার উপজেলার উত্তর দশানী গ্রামের মোস্তফা সরকারের ছেলে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিনের নেতৃত্বে এসআই মো. রমিজ উদ্দিন, এএসআই মোজাম্মেল হক, এএসআই আব্দুল হক’সহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর দশআনী বোরহান মেম্বারের বালুর গদির উত্তর পার্শ্বে সরকার বাড়ীর পার্শ্বে সরকার বাড়ী রাস্তার পূর্ব মাথায় বেরিবাধ পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মো. ইয়াছিন সরকার এর ব্যবহৃত ব্যাগ তল্লাশি করে ১০ বোতল বিদেশি হুইসকি জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ