মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের তালতলী গ্রামে বিদুৎস্পৃস্ট হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।
জানা যায়, ২৬ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের তালতলী গ্রামের সালাউদ্দিন মৃধার ছেলে সিহাব মৃধা (২২)
সোমবার ২৬ সেপ্টেম্বর দুপুরে একটি দোকান ঘর ভেঙে অন্যত্র সড়িয়ে নেওয়ার সময় বিদ্যুৎতের তারের সাথে টিনের স্পর্শ হয়। এতে লিকেজ থাকা তার থেকে টিনে লাগলে, টিনে হাত ধরা থাকা সিহাব মৃধা বিদুৎস্পষ্ট হয় এবং ঘটনাস্থলে সে মারা যায়। পরে খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই আবুবক্কর ঘঠনাস্থলে যান। বিদ্যুৎস্পৃষ্ট সিহাবের বাবা মা ও স্থানীয় লোকজনদের সাথে ঘটনার সম্পর্কে জানেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাজাহান কামাল বলেন, বিষয়টি জানারপর পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের ও শিহাবের বাবা মায়ের কারো প্রতি কোন অভিযোগ না থাকায় এবং উপরস্থ কর্মকর্তাদের সাথে কথা বলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে চাঁদপুর পল্লীবিদুৎ সমিতি-২ এর ডিজিএম প্রকৌশলী সাদেক মিয়া, বলেন, এবিষয়ে আমাকে কেউ জানায়নি।