শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

মতলব উত্তরে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট সেমিফাইনালে উন্নীত

সুমন আহম্মেদ / ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

চাঁদপুরের মতলব উত্তর উত্তর উপজেলায় বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে নাউরী আহম্মদীয়া উবি ও লবাইরকান্দি আল-আমিন মাদ্রাসা সেমিফাইনালে উন্নীত হয়েছে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এর পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১ এপ্রিল শুক্রবার উপজেলা মাঠে দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় ৪ উইকেটে শরীফ উল্লাহ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়।

শরীফ উল্লাহ উচ্চ বিদ্যালয় টসে জিতে ব্যাটিংএর সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ইস্রাফিল ৪৮ ও রাকিব ২৭ রান করে। নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের সাকিব দলের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট লাভ করে।

নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষে ব্যাটিং করে জিহাদ ৪৭, নিরব ৩১ রান করে দলের জয়ে ভূমিকা রাখে।

খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করে রবীন ও বাপ্পি এবং স্কোরারের দায়িত্বে ছিলেন মিরাজ। টুর্নামেন্টে ৪৭ টি দল অংশ গ্রহন করে।

উপজেলা মাঠে কোয়ার্টার ফাইনাল পর্বের ২য় দিনের খেলার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি গাজী শরীফুল হাসান।

খেলায় মাঠে উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক প্রভাষক একেএম আজাদ, যুগ্ম-সাধারন সম্পাদক ইবনাল মঈন আহমেদ রিপন, সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ক্রীড়া সংস্থার সদস্য মনিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম,  উপজেলা স্কাউটের সাধারন সম্পাদক আক্তার হোসেনসহ স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

দিনের ২য় কোয়ার্টার ফাইনালে কালিপুর উচ্চ বিদ্যালয় ও লবাইরকান্দি আল-আমিন মাদ্রাসা।
টসেজিতে লবাইরকান্দি আল-আমিন মাদ্রাসা ব্যাটিংএর সিদ্ধান্ত নেয়। উদ্বোধনী জুটি ১২ ওভারে ১৩৭ রান করে।উদ্বোধনী ব্যাটর্সম্যান রায়হান ব্যাক্তিগত ৪২ রান করে আউট হয়। ৯টি ছক্কা ও ৮ টি চারের মাধ্যমে ম্যাচে সাব্বির আহমেদ ১১০ রান করে রানআউট হয়। তাদের দলীয় সংগ্রহ ১৯১ রান।

জবাবে কালিপুর উচ্চ বিদ্যালয় ১৩৬ রানে অল আউট হলে লবাইরকান্দি আল-আমিন মাদ্রাসা ক্রিকেট দল ৫৫ রানে জয়লাভ করে। কালিপুরের পক্ষে সানি ২৬ ও মারুফ ২১ রান করতে সক্ষম হয়।

দিনের ২য় কোয়ার্টার ফাইনালের খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করে সুজন ও রবীন এবং স্কোরারের দায়িত্ব পালন করে মিরাজ।


এই ক্যাটাগরির আরো সংবাদ