শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

মতলব উত্তরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

সুমন আহম্মেদ / ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পুর্ব ষাটনল গ্রামে ধানক্ষেত থেকে সোহেল রানা (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে শনিবার সকাল ১০ টার সময় ঘটনাস্থলে পৌছায় পুলিশ। নিহত সোহেল ওই গ্রামের নুরুল হক পাঠান ও রোকেয়া বেগমের ছেলে। তার রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, সোহেল প্রবাস থেকে এসে স্থানীয় কুনু মার্কেটে রুহুল আমিনের দোকানে দর্জি কাজ করতো। প্রতিদিনের ন্যায় গত ১ এপ্রিল রাত ১০ টায় বাড়ির উদ্দেশ্যে চলে যায়। পরে সে আর রাতে বাড়িতে ফিরে নি। সকাল ৯ টার দিকে রোকেয়া বেগম তার স্বামী অর্থাৎ সোহেলের বাবার কবরের কাছে গিয়ে ধানক্ষেতে তার লাশ দেখতে পান। রোকেয়া বেগমের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।


ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে পোস্টমর্টেমে পাঠিয়েছি। হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে। তিনি আরও বলেন, এটা একটা হত্যাকাণ্ড বলে আমরা ধারণা করছি। দুই চোখে জখমের চিহ্ন পাওয়া গেছে। তবে পোস্টমর্টেম রিপোর্ট আসলে সত্যতা বেরিয়ে আসবে। এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের মাধ্যমে দোষীদের আটক করা হবে।


এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মঈনুল হোসেন, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ।


এই ক্যাটাগরির আরো সংবাদ