শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

মতলব উত্তরে জাতীয় মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ৪৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

‘বেশি বেশি মাছ চাষ করি-বেকারত্ব দূর করি’ এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


শনিবার (২৮ আগস্ট) সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরে মতবিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম।


সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু, সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, ফিল্ড অফিসার মো. রিয়াজ রহমান। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম বক্তব্যে মৎস্য সপ্তাহের সার্বিক বিষয় এবং সপ্তাহব্যাপী আয়োজনের কর্মসূচি তুলে ধরেন।


তিনি বলেন, ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপিত হচ্ছে।
মনোয়ারা বেগম আরো বলেন, মতলব উত্তর উপজেলার মৎস্য খাতে অনেক উন্নতি হয়েছে। এখন বিক্রির জন্য মাছ এ উপজেলা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়। এ উপজেলা মৎস্য চাষের জন্য অন্যতম উপযোগী জায়গা। মৎস্য খাতে এখানে অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে। তারা আধুনিক উপায়ে মাছ চাষ করে অনেক উন্নতি লাভ করেছে।
তিনি আরো বলেন, এ উপজেলার মৎস্য খাতকে উন্নত করার জন্য সর্বাত্মক চেষ্টা করছি। কৃষি শাখার মতো মৎস্য খাতেও যদি সরকারের বিভিন্ন প্রদর্শনী পায় তাহলে আরো উন্নতি করা সম্ভব। তাই মৎস্য খাতে আরো উন্নতির জন্য সরকারের সহায়তায় বিভিন্ন প্রদর্শনীর ব্যবস্থা করব। আগামী দিনে জেলার মৎস্য খাতে উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।
মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীরাও তাদের মতামত প্রদান করেন। এছাড়া সপ্তাহজুড়ে মৎস্য অবমুক্তকরণ, ফরমালিনবিষয়ক সচেতনতা বৃদ্ধিসহ নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ