শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

মতলব উত্তরে খাদ্য সামগ্রী সেলাই মেশিন ও কুরআন বিতরণ

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ৪০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নে একাডেমি অব কুরআন স্টাডিজ ও আওয়ামী লীগের উপ-কমিটির বন ও পরিবেশ বিষয়ক সদস্য আতিকুল ইসলাম শিমুলের উদ্যোগে ইউনিয়নের দুঃস্থ্য ও অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী, সেলাই মেশিন ও নতুন মক্তবে কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য করেন- চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নূরুল আমিন রুহুল।

নূরুল আমিন রুহুল বলেছেন, আমি নূরুল আমিন রুহুল একদিন থাকব না। মরে যাব। যদি আমি কাজ না করে যাই। মানুষের সেবা না করি। তাহলে আপনারাই আমাকে মনে রাখবেন না। এটাই সত্যি। এজন্য মানুষের জন্য সেবা করে মরার পরে বেঁচে থাকতে চাই সবার মাঝে।

তিনি বলেন, আমি কে এটা আগে আপনারা সিদ্ধান্ত নেন। আমি একজন জনপ্রতিনিধি। আর জনপ্রতিনিধিদের কাজ হচ্ছে এলাকার উন্নয়ন, সমস্যা ও এলাকাবাসীর কথা জাতীয় সংসদের গিয়ে উপস্থাপন করা। যেখানে অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে সে ব্যাপারগুলো প্রতিবাদ করা। কারণ একজন প্রতিনিধির কাজই হচ্ছে এলাকাবাসীর সমস্যা সমাধান করা। এলাকার উন্নয়নে কাজ করা। কিন্তু জনপ্রতিনিধি যদি খারাপ হয়। তাহলে এলাকার উন্নয়ন খারাপ হয়। এলাকার মানুষের কষ্ট হবে।

তিনি আরো বলেন, কিছু লোকের জন্য ইসলাম ধর্মের বদনাম হবে এটা কখনই মেনে নেওয়া যায় না। এই ধরণের অপকর্মে যারা জড়িত আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে। যারা মুখে ধর্মের কথা বলে, ইসলামের নাম বলে চলবেন আর অধর্মীয় কাজ করবেন এটা কখনো গ্রহণযোগ্য নয়।

নুরুল আমিন রুহুল বলেন, প্রত্যেক ব্যক্তির ওপর ওই পরিমাণ ধর্মীয় শিক্ষা ফরজ যার মাধ্যমে সে ইসলাম বুঝতে পারে। অর্থাৎ ইমান, আকিদা, নামাজ, রোজা, হজ ও জাকাত ইত্যাদি যথাযথ আদায় করতে পারে। এটুকুু জানা প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর ফরজে আইন।

উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম কাদির মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য করেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহীদ উল্যাহ প্রধান, আওয়ামী লীগের উপ-কমিটির বন ও পরিবেশ বিষয়ক সদস্য আতিকুল ইসলাম শিমুল, একাডেমি অব কুরআন স্টাডিজের প্রতিষ্ঠিতা মেজর (অব.) কামরুল ইসলাম, ড. মোহাম্মদ জুলফিকার হাসান।
আরো বক্তব্য করেন- উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এ্যাডভোকেট মহসিন মিয়া মানিক, ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজি, মতলব সরকারী ডিগ্রী কলেজের জিএস রহমত উল্লাহ চৌধুরী, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ভুলন চৌধুরী, উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আলম মিলন মুন্সি, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ, সাবেক ছাত্রলীগ নেতা হারুন অর রশিদ, সদস্য কাজী মতিন, জেলা ছাত্রলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রভাষক মেহেদী মাসুদ, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহবায়ক এসএম মনির হোসেন, যুগ্ন আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামল ও মাসুদ প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ