শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

মতলব উত্তরে ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিষেক অনুষ্ঠান

মো: কামরুজ্জামান হারুন, মতলব (উ:) চাঁদপুর / ৪৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

চাঁদপুরের মতলব উত্তরে ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কমিটির সদস্যদের শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৩০ আগষ্ট) সকালে উপজেলার হাশিমপুর দরবার শরীফে ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি ও হাশিমপুর আহমাদিয়া ছিদ্দিকিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আল্লামা শায়খ আশফাক আহমাদ এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মুফতি শাহ জালাল সিদ্দিকীর পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি গোলাম মোস্তফা শাহ ।


তিনি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ওলামায়ে কেরামকে ঐকবদ্ধ রাখতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।আজ মুসলীম জাতি বিভিন্ন ভাগে বিভক্ত যার কারনে মুসলিম জাতি নেতৃত্ব শুন্য। এই নেতৃত্ব অর্জন করতে হলে সব মুসলিমকে ঐক্যবদ্ধ হতেই হবে।একে অপরের কল্যাণেও এগিয়ে আসতে হবে।দেশের দিকে ও নজর রাখতে হবে যাতে কোন জঙ্গিগোষ্ঠী জঙ্গি হামলার করতে না পারে।


https://scontent.fdac24-1.fna.fbcdn.net/v/t1.15752-9/p280x280/241041686_882836719318253_6552164476643681839_n.jpg?_nc_cat=109&ccb=1-5&_nc_sid=ae9488&_nc_ohc=YF7JyGOtnz0AX9hAP9w&_nc_ht=scontent.fdac24-1.fna&oh=05d2fff5e5c191e43ab27aa0e4c5a15d&oe=6152C344এসময় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি ও লবাইরকান্দি আল আমিন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ওয়ালি উল্লাহ সরকার,আমিয়াপুর মাদ্রাসার সুপার মুফতি মাওঃ ফারুক আহমদ, রাঢ়ীকান্দি দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার সুপার মাওঃ ইসমাইল হোসেন, সাধারন সম্পাদক ও নেদায়ে ইসলাম ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি আহমদউল্লাহ ,যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ দেওভোগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মহিউদ্দীন হামিদী , সাংগঠনিক সম্পাদক মুফতি মাওঃ শফিকুল ইসলাম,যুগ্ম সম্পাদক মাওঃইকবাল হোসাইন,যুগ্ম সম্পাদক মাওঃ আমিনুল হক সরকার, সহ- সাধারণ সম্পাদক মুফতি হাফেজ মাওঃমুরশেদ আলম সিরাজী, প্রচার সম্পাদক আল্লামা আনিসুর রহমান মাক্কী, সহ-সাংগঠনিক এইচ এম রফিকুল ইসলাম আত্তারী, দফতর সম্পাদক মাওঃহাবিবুল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ কামরুল হাসান, শরীফ উল্লাহ দর্জি, চাঁনমিয়া মেম্বার প্রমুখ।


পরিশেষে দেশের জনগণের ও সংগঠনের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন হাশীমপুর দরবার শরীফ এর পীর সাহেব শায়খ আশফাক আহমদ সাহেব।
উপস্থিত ছিলেন মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ