শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

মতলব উত্তরে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৩৪৭ জন

মতলব উত্তর প্রতিনিধি / ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

সারাদেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়ও কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও কারিগরী শিক্ষা বোর্ডের ভোকেশনাল পরীক্ষার এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা-২০২১ এর ফলাফল প্রকাশ হয়েছে।

প্রকাশিত ফলাফলে পাসের হার এসএসসিতে ৯৭.২৩ ভাগ পরীক্ষার্থী, জিপিএ-৫ পেয়েছে ২৯৭ জন, ভোকেশনাল পরীক্ষায় ৯৫.৭৭ভাগ পরীক্ষার্থী, জিপিএ-৫ পেয়েছে ১২ জন ও মাদ্রাসায় ৯৮.১৭ ভাগ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ৩৮জন।

উপজেলায় এসএসসিতে ৫ হাজার ৯৩৬জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৫ হাজার ৭৭২ জন কৃতকার্য হয়। মাদরাসায় ৪৯৩জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৮৪জন কৃতকার্য হয়। ভোকেশনালে ২৮৪জন পরীক্ষায় অংশগ্রহণ করে ২৭২ জন কৃতকার্য হয়।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের কাছে ফলাফল জমা দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম খান। এ সময় সাথে ছিলেন একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম।

মাধ্যমিক স্কুল পর্যায়ে সর্বাধিক জিপিএ-৫ পেয়েছে উপজেলার নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়, এ স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৩২জন। মাদরাসা পর্যায়ে সাড়ে পাঁচানী হোসাইনীয়া সিনিয়র মাদরাসা থেকে ১৩ জন জিপিএ-৫ পেয়েছে।

ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরকার মোঃ আবুল কালাম আজাদ বলেন, করোনা মহামারীর কারণে এ শিক্ষার্থীরা ঠিকমতো পাঠদানে যোগদান করতে পারেনি। তারপরও ভালো ফলাফল করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম খান বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষা অংশ গ্রহণ করে সন্তোশজনক ফলাফল করেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ