শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

মতলব উত্তরে এড. জেসমিন সুলতানার অক্সিজেন সিলিন্ডার বিতরণ

মো: কামরুজ্জামান হারুন, মতলব (উ:) চাঁদপুর / ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবি ও ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি এড. জেসমিন সুলতানার পরিবারের পক্ষ থেকে করোনা রোগীর চিকিৎসার জন্য চাঁদপুরের মতলব উত্তরে অক্সিজেন সিলিন্ডার ও করোনা সামগ্রী বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সকালে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান এর কার্যালয়ে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের সদস্য এ্যাড. জেসমিন সুলতানা।


একই দিন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদের কাছে পুলিশের জন্য করোনা সামগ্রী প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক একেএম গোলাম মোস্তফা, দৈনিক সময়ের আলো’র নিজস্ব প্রতিবেদক ঢালী কামরুজ্জামান হারুন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মতলব উত্তর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. দ্বীন ইসলাম, সাংবাদিক দৌলত হোসেন আবির, সুমন আহমদ প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ