মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বীর প্রতিকের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মতলব উত্তর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জমি দখলের আতঙ্কে থাকা বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বীর প্রতিকের ছেলে আরিফুর রহমান।
অভিযোগে জানা গেছে, উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বড় হলদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বীর প্রতিকের ছেলে আরিফুর রহমান পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে বিভিন্ন প্রজাতির গাছ রোপনও ঘর বানাইয়া বসবাস করিতেছে। মঙ্গলবার (২৪ আগষ্ট) দুপুর ২টায় ওই স্থানে বিদ্যুতের কাজ করা অবস্থা রামদাশপুর গ্রামের মৃত. এনএম ওয়াহিদ সরকারের ছেলে মো. মুছা (৪৪) ও তার স্ত্রী ফাতেমা বেগম (৩০) সহ অজ্ঞাত ২/৩ জন কাজ করিতে বাঁধা প্রদান করে। অশস্নীল ভাষায় গাল-মন্দ’সহ মারমুখী আচরণ করে। আমাদের দখলীয় জমি ছাড়িয়ে দিতে চাপ সৃষ্টি করে। দখল না ছাড়িলে খুন করিবে বলিয়া হুমকি দেয়।