শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

মতলব উত্তরের বিদায়ী ইউএনও’কে ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা

কামরুজ্জামান হারুন / ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ জুন, ২০২২

মতলব উত্তর উপজেলার বিদায়ী ইউএনও গাজী শরিফুল হাসানকে ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।বুধবার (১ জুন) সকালে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা সভাকক্ষে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলার বিদায়ী ইউএনও ও শরীয়তপুরের এডিসি গাজী শরিফুল হাসান।

এসময় বক্তব্য রাখেন, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবুবকর ছিদ্দিক খোকন, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না, বাগানবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান।

এসময় গাজী শরিফুল হাসান বলেন, আমি আপনাদের নিয়ে দীর্ঘ্যদিন কাজ করেছি।কাজের স্বার্থে সবসময় হয়তো আপনাদের সাথে ভাল ব্যবহার করতে পারিনাই। কিন্তু জনগনের সেবার বিষয়ে আপনারা পুরাতন ও নতুন চেয়ারম্যান সাহেবরা সথেষ্ট আন্তরিক ছিলেন। আমি বিশ্বাম করি আপনারা জনগনের সাথে আরো আন্তরিকভাবে কাজ করবেন।

তিনি আরো বলেন, মতলবের মানুষ আসলেই অনেক ভালো। প্রশাসনিক কাজে মতলবের মানুষরা সত্যিই আন্তরিক। মতলবের মানুষের কথা আমার সারা জীবন মনে থাকবে। এসময় ইউপি চেয়ারম্যানগন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ