মোবাইল কোর্টের নেতৃত্ব দেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে দিনব্যাপী চলা এই অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং উচ্চমূল্যে পণ্য বিক্রির অপরাধে ৫টি মুদিদোকানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, ব্যবসায়ীদের নিয়ম ও নীতিমালা অনুসরণ করে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে সহায়তা করেন মতলব দক্ষিণ থানা পুলিশের সদস্যরা। এছাড়া, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন জানান, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।