শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

মতলবে ভিক্ষুকদের পুর্নবাসনের জন্য গরু ও নগদ অর্থ প্রদান

মো: রবিউল আলম, মতলব (দ;) (চাঁদপুর) / ৩৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধামন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর অংশ হিসেবে মতলব পৌর এলাকায়  ৯ জন ভিক্ষুকদের প্রত্যেককে ১টি করে গরু  এবং নগদ ৮ হাজার ৭শত ৬০টাকা প্রদান করা হয়েছে। 
সোমবার (১১ জানুয়ারী) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভিক্ষুকদের মাঝে গরু ও নগদ টাকা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
এসময় উপস্থিত ছিলেন, মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, জেলা কৃষকলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন প্রধান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান মোঃ রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খাঁন, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এমএ আজিজ বাবুল, আওয়ামীলীগনেতা তোফাজ্জল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিতরন অনুষ্ঠানে ভিক্ষুকদেরকে সার্বিক বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। ভবিষ্যতে যাতে ভিক্ষাবৃত্তিতে মনোনিবেশ না করেন সেজন্য বলা হয়। পরে ৯জন ভিক্ষুকের হাতে নগদ টাকা ও গরু প্রদান করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ