শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

মতলবে বালিকান্দি মিয়াজী বাড়ী ব্রিজ হতে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত খালে বিলিন রাস্তা

মো: রবিউল আলম, মতলব (দ;) (চাঁদপুর) / ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বালিকান্দি মিয়াজী বাড়ী (বাবুরপাড়া) ব্রিজ হইতে উপাধি কমিউনিটি ক্লিনিক পর্যন্ত রাস্তাটি দিন দিন খালে বিলিন হয়ে যাচ্ছে।
বিশেষ করে পৌরএলাকার জমজম খালের পানির অতি স্রোতের কারণে রাস্তাটি ভেঙ্গে খালের সাথে বিলিন হয়ে যাচ্ছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন বাবুর পাড়া হাফেজিয়া মাদ্রাসা, বাবুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া বালিকা উচাচ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এবং কমিউনিটি ক্লিনিকের রোগীরা নিয়মিত চলাচল করে। অত্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। আগে এ রাস্তাটি দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করলেও বর্তমান যানবাহন চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। এতে কমিউনিটি ক্লিনিকের রোগীদের কষ্ট করে হেটে যেতে হচ্ছে।
মতলব পৌরসভায় এ রাস্তা নির্মাণের ব্যাপারে কয়েকবার আবেদন করলেও পৌর কর্তৃপক্ষ কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করেন নি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মজুমদার এর সাথে আলাপ করলে তিনি জানান, আমার জানা মতে রাস্তাটির বিষয়ে ওই এলাকার জনগণ মাননীয় এমপি’র নিকট আবেদন করেছে। অচিরেই পরিমাপ ও স্টিমিট করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ