শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

মতলবে নুরুল আমিন রুহুল এমপি ডায়মন্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

মো: কামরুজ্জামান হারুন, মতলব উত্তর / ৪৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

চাঁদপুরের মতলব উত্তরে আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল, এমপি ডায়মন্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর খেলা উদ্বোধন করা হয়েছে।

১৭ নভেম্বর (মঙ্গলবার) বিকালে প্রস্তাবিত ঘনিয়ারপাড় শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে ডায়মন্ড কাপ টুর্ণামেন্টের পর্দা উঠে। উদ্বোধনী ম্যাচ উদ্বোধন করেন, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আঃ মান্নান বেপারী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, অর্থ-বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, বিশিষ্ট সাংবাদিক আঃ লতিফ মিয়াজী, ০৬নং ওয়ার্ড কাউন্সিলর আল-আমিন সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক একেএম আজাদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক চাঁনমিয়া বেপারী, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান ওয়াদুদ, সাবেক কাউন্সিল আব্দুল ওয়াদুদ মাস্টার প্রমুখ।

উল্লেখ্য, উদ্বোধনী ম্যাচে ২-১ গোলে বাহাদুরপুর একাদশকে হারিয়ে ঘনিয়ারপাড় একাদশ জয়ী হয়। উপজেলায় এটাই প্রথম ডায়মন্ড কাপ খেলা। ১৬ টিমের খেলা ধারাবাহিকভাবে চলবে।

টুর্ণামেন্ট আয়োজন করে, মুছা বেপারী, বজলুল গনি, বিদ্যুৎ চন্দ্র শীল, মমিনুল ইসলাম, বজলু ঢালি, আমির মোল্লা, নাছির মোল্লা, সাগর প্রধান।


এই ক্যাটাগরির আরো সংবাদ