শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

মতলবে তেল চুরির ভিডিও ধারণ করায় সাংবাদিকের উপর হামলা

মো: রবিউল আলম, মতলব (দ;) (চাঁদপুর) / ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

ক্রাউন সিমেন্ট পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক থেকে অবৈধভাবে তেল বিক্রি করছিল গাড়ির চালক। আর এই তেল চুরির ভিডিও ধারণ করা হামলার শিকার হয়েছেন দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার মতলব প্রতিনিধি সাংবাদিক তফসিল হাসান।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকাল ৩ টায় চাঁদপুরের মতলব পৌরসভার ২ নং ওয়ার্ডের পৈলপাড়া নুর হোসেনের দোকানের সামনে এ ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিক তফসিল হাসান বর্তমানে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, মতলব বাবুরহাট পেন্নাই সড়কের মতলব পৌর এলাকায় জ্বালানি তেল সিলিন্ডার গ্যাস ও মুদি মালের ব্যবসা করে আসছেন নজরুল ইসলাম ওরফে নজু। লাইসেন্স ও অগ্নিনির্বাপক ব্যবস্থা ছাড়াই তেল ও সিলিন্ডার গ্যাস বিক্রি করে আসছে সে। ঘটনার সময় ক্রাউন সিমেন্টের চাঁদপুর জেলার ডিলার মোশারফ হোসেনের ট্রাক চালক বিপ্লব ওই দোকানে অবৈধভাবে তেল বিক্রি করছিল। আর এই তেল বিক্রির ভিডিও ধারণ করেন সাংবাদিক তফসিল হাসান।

পরবর্তীতে গাড়ির চালকের নাম ঠিকানা জানতে চাইলে দোকানদার নজরুল ইসলাম ও তার বড় ছেলে ফয়েজ বাধা দেয়। আর এই সুযোগে চালক তার গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। চোরাই তেল বিক্রির বিষয়ে দোকানদারকে সাংবাদিক তফসিল হাসান প্রশ্ন করলে তারা অশোভন আচরণ করেন এবং এই ফাঁকে ফয়েজ তার ছোট ভাই ফরহাদ কে ডেকে আনেন। পরে তারা অতর্কিতভাবে সাংবাদিকদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।

সাংবাদিক তফসিল হাসান বলেন, গাড়ি থেকে তেল বিক্রি করার বিষয়টি আমি ভিডিও ধারণ করেছিলাম। পরবর্তীতে ওই চালকের নাম ঠিকানা জানতে চাইলে তারা বাপ ছেলে আমার সাথে তর্ক বাঁধে এবং দোকানে থাকা লোহার রড দিয়ে আমার পিছন দিকে আঘাত করে।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, বিষয়টি আমি জেনেছি এবং আমার এক অফিসার হাসপাতালে গিয়ে বিস্তারিত খবর নিয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ