শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

মতলবে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী ডি.এম. আলাউদ্দিনের গণ-সংযোগ

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ৪২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুরের মতলব পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী (লাঙ্গল মার্কা) ডি.এম. আলাউদ্দিন দলীয় নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী এলাকায় গণ-সংযোগ করে বেড়াচ্ছেন।

নির্বাচনী প্রচারণার তিনি ব্যাপক সাড়া পান, এলাকাবাসি তাকে আশীর্বাদ করেন এবং তার পাশে থাকবেন বলে আশ্বাস দেন। DM Alauddin Kabir Upul-এর একটি ছবি হতে পারে

তিনি জানান, জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আমি নির্বাচিত হলে মতলব পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলব। এখানে সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টির মাধ্যমে এলাকার অসহায় গরীব ও বয়স্ক মানুষদের ভাতার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, সর্বত্র আজ অন্যায়-অত্যাচার, ঘুষ-দুর্নীতি মানুষ এসব থেকে মুক্তি চায়। জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসন আমল ছিল জাতির স্বর্ণযুগ। মানুষ আবার সেই এরশাদের শাসনামলে ফেরত যেতে চায়। জাতীয় পার্টির চেয়ারম্যান জননেতা গোলাম মোহাম্মদ কাদের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আসছে নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারলে জাতীয় পার্টির জয় জয়াকার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, আমার প্রিয় নেতা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব এমরান হোসেন মিয়া ভাইয়ের সমর্থন আমার প্রতি রয়েছে এবং তিনি আমাকে দোয়া করেছেন। তিনি আমার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। আমরা ব্যাপকহারে জনসংযোগ শুরু করেছি এবং আগামীতে এই ধারা অব্যাহত থাকবে। বিজয় নিয়ে আমরা বাড়ী ফিরব ইনশাআল্লাহ।


এই ক্যাটাগরির আরো সংবাদ