শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

মতলবে খিরাই নদীর পুনর্খননের কাজ উদ্বোধন করলেন এমপি রুহুল

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ৩৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলাধীন খিরাই নদীর পুনর্খনন কাজের উদ্বোধন করলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পিতাম্বর্দী বাজারে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তসলিম আহম্মেদ মিয়াজী, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ আলাউদ্দিন।

আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী, কৃষক লীগের সভাপতি ইমাম হোসেন, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাসেল পাটওয়ারী নিলয়,ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন জুয়েল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, শাহিনুর মেম্বার প্রমুখ। নদী পুনর্খনন উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়নের সর্বস্তরের জনগণ, দলীয় নেতৃবৃন্দ সহ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ১১ কিলোমিটার দীর্ঘ এই নদী খনন কাজে প্রায় ১২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী জুন মাসের মধ্যেই নদী খননের কাজ শেষ হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ