শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

মতলবের পদ্মপাল গ্রামে বসত ঘর আগুনে পুড়ে ভস্মীভূত

মো: রবিউল আলম, মতলব (দ;) (চাঁদপুর) / ৪২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাওঁ ইউনিয়নের পদ্মপাল গ্রামের রসূল মিয়াজী বাড়ির মৃত মোঃগোলাম রহমানের ছেলে মোঃআবুল বাশার মিয়াজী (৭০) এর বসত ঘরে ৩০ মার্চ (মঙ্গলবার) সকাল (আট) ঘটিকায় অনাকাক্ষিত আগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ অগ্নিকান্ডের সূত্রপাত সমন্ধে ভোক্তভোগী পরিবারের কাছে জানতে চাইলে তারা বলেন, বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করেন। এতে করে বসত গড়ে থাকা আসবাপত্র নগদ অর্থ স্বর্ণ-অলণ্কার সহ পুরো গড় ও একটি দুই চালা গড় পুড়ে ধব্বংস হয়ে যায়।এগুলো সহ আশে পাশের আরো দুটি গড় সহ মোট চারটি গড় ক্ষতিগ্রস্ত হয়। বসত গড় মালিক মোঃআবুল বাশার মিয়াজীর ডান হাত ও শরীলের বিভিন্ন অংশ জ্বলসে যায়। তার একটি পালিত গাভী জ্বলসে যায়। যার ফলে প্রায় ৯ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি জানান ভোক্তভোগী পরিবার।

আগুন নিয়ন্ত্রনে আনতে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা মোঃআসাদুজ্জামান ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়ে খটনার স্হলে হাজির হয়ে অগ্নি নিবারক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ও এলাকাবাসীর সহযোগিতায় অগ্নি প্রজ্বল্লন বন্ধ করতে সক্ষম হন। এলাকাবাসী জানান,আগুন লাগার খবর আশে পাশের বাড়িসহ পুরো এলাকায় ছড়িয়ে পড়লে কয়েকশত মানুষ ও ফায়ার সার্ভিসের লোকজনসহ প্রায় দেড় ঘন্টা যাবত আপ্রাণ চেষ্টা চালিয়ে এই প্রজ্বল্লিত অগ্নিলীলা বন্ধ করতে সক্ষম হয় ।

এই অগ্নিকান্ডের ঘটনাস্হল পরিদর্শন করেন, মতলব দক্ষিণ থানার অফিসার ইন-চার্জ মোঃ মহিউদ্দিন মিয়া। ইনস্পেক্টর (তদন্ত) কর্মকর্তা মোঃমফিজুল ইসলাম খাঁনসহ এক দল পুলিশ সদস্য। ১নং ওয়ার্ডের ইউ পি সদস্য মোঃ জসিম উদ্দিন প্রধান। সেভ দ্যা হিউম্যানিটি বাংলাদেশ মতলব দক্ষিণ এর কো-অর্ডিনেটর মোঃ বাবুল প্রধান।

মোঃ আবুল বাশার মিয়াজী বলেন, পেশায় আমি একজন কৃষক। দুই কন্না সন্তানের জনক। সংসারের একমাত্র অর্থ উপার্জন কারী।এই দূর্ঘটনায় আমি শারীরিক ও অর্থনৈতিক ভাবে পুরোই নিঃস্ব হয়ে গেছি। আমি মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃনুরুল আমিন রুহুল এম পি মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতা কামনা করছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ