শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

মওদুদের হৃদযন্ত্রে বসানো হলো ‘পেসমেকার’

দর্পণ রিপোর্ট / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
ব্যারিস্টার মওদুদ আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সফল অস্ত্রপচার সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় তার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়।

তার একান্ত সহকারী মোমিনুর রহমান সুজন জানান, স্যারের (মওদুদ আহমদ) হৃদযন্ত্রের স্থায়ী পেসমেকার বসানো হয়েছে। বিকাল ৩টায় শুরু হয়ে প্রায় ২ ঘণ্টার এই অস্ত্রপচার সফলভাবে সম্পন্ন হয়। তার জ্ঞান আছে, ডাক্তারদের সঙ্গে কথাও বলেছেন। তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে।

হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই যন্ত্র বসানো হয়। দেশবাসীর কাছে আশু আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন মওদুদ আহমদের স্ত্রী ও পল্লীকবি জসীমউদদীন মেয়ে হাসনা মওদুদ।

৩০ ডিসেম্বর মওদুদ আহমদের রক্তে হিমোগ্লোবিন কমে গেলে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর দুবার কোভিড-১৯ পরীক্ষা করালে রিপোর্টে নেগেটিভ আসে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, তার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সার্বক্ষণিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রেখেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ