শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

ভারতের সঙ্গে ফ্লাইট চালুর সিদ্ধান্ত বাংলাদেশের

নিউজ ডেস্ক / ৩৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১

করোনার মধ্যে সীমিত পরিসরে ভারতের সঙ্গে চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ‘এয়ার বাবল’ চুক্তির অধীনে এ ফ্লাইট পরিচালনা করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বুধবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সচিব বলেন, আজ (বুধবার) আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ভারতের সিভিল এভিয়েশনকে একটা চিঠি দেবেন। তারা সিদ্ধান্ত জানালে শিগগিরই দুদেশের মধ্যে ফ্লাইট চালু হবে।

‘এয়ার বাবল’ চুক্তির অধীনে ফ্লাইট চালু হলেও সেটি সীমিত আকারে হবে বলে জানান তিনি।

সচিব আরও বলেন, সপ্তাহে একটি বা দুইটি ফ্লাইট চলবে। যে শর্তে স্থলবন্দর দিয়ে মানুষ আসছে, ফ্লাইটেও একই শর্ত থাকবে।

উল্লেখ্য, করোনার কারণে ভারতসহ ৮টি দেশের সঙ্গে ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বাকি দেশগুলো হলো- বতসোয়ানা, নেপাল, মঙ্গোলিয়া, নামিবিয়া, পানামা, দক্ষিণ আফ্রিকা ও তিউনিশিয়া।


এই ক্যাটাগরির আরো সংবাদ