শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

বড় সুসংবাদেও পুঁজিবাজারে লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক / ৩৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

দেশের পুঁজিবাজারে বুধবার (২৭ জানুয়ারি) সব ধরনের সূচকে সামান্য উত্থান হয়েছে। তবে আগের দিনের ধারাবাহিকতায় লেনদেন কমেছে।

সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে তারল্যের জোগান বাড়াতে ১০০ কোটি মার্কিন ডলার বা সাড়ে ৮ হাজার কোটি টাকার বন্ড ইস্যু করবে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এ বন্ডে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সুইজারল্যান্ডের একটি ব্যাংক। যা ছিল বড় ধরনের সুসংবাদ। এমন ইতিবাচক খবর থাকলেও বুধবার বাজারের লেনদেন কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৮ পয়েন্টে এবং শরিয়াহ সূচক দশমিক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৯০৫ কোটি ৯০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১২৫ কোটি ৪৫ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১২৮ টির, কমেছে ১২৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০১ টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৮৮ পয়েন্টে। আর সিএসসিএক্স সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ১৩ পয়েন্টে এবং সিএসই ৫০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৯৩টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৪৭ কোটি ২৭ লাখ টাকা।


এই ক্যাটাগরির আরো সংবাদ