শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

দর্পণ ডেস্ক / ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন।

সোমবার (২১ জুলাই) এক শোকবার্তায় ড. ইউনূস বলেন, “মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আজকের এই মর্মান্তিক দুর্ঘটনা জাতির জন্য একটি চরম বেদনার মুহূর্ত। বিমানসেনা, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ যাদের প্রাণহানি ও ক্ষতি হয়েছে—তা কোনোভাবে পূরণ হওয়ার নয়।”

তিনি আরও বলেন, “আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতাল, উদ্ধারকারী সংস্থা ও প্রশাসনকে তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ব্যবস্থা নিতে বলেছি।”

প্রধান উপদেষ্টা আশ্বাস দেন, সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং ক্ষতিগ্রস্তদের জন্য সকল ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।

আইএসপিআরের তথ্যমতে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং মাত্র ১২ মিনিট পর, ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন, এবং আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী। এর মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর, যাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ