শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

বিমসটেক এফটিএ বাস্তবায়নে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিশ্রুতি চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

দর্পণ ডেস্ক / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন (ফাইল ফটো)

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যথা শিগগির সম্ভব বিমসটেক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বাস্তবায়নের জন্য সদস্য দেশগুলোর প্রতি বৃহত্তর প্রতিশ্রুতির আহ্বান জানিয়েছেন।

আজ ব্যাংককে ভার্চ্যুয়াল মোডে অনুষ্ঠিত উনিশতম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকে (এমএম) বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।

বিমসটেকের সব সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেন।

ড. মোমেন তার আলোচনায় বিমসটেক প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং এ অঞ্চলের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে বিমসটেক সদস্য দেশগুলিকে একসঙ্গে কাজ করার ওপর জোর দেন।

বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন খাতে সহযোগিতার প্রধান দেশ হিসেবে, ড. মোমেন প্ল্যাটফর্ম জুড়ে বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক বাড়াতে বাংলাদেশের প্রচেষ্টার রূপরেখা তুলে ধরেন এবং বিমসটেক (এফটিএ)’র আইনি চুক্তি চূড়ান্ত করতে বাংলাদেশের গভীর আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে গত বছরের ৩০শে মার্চ অনুষ্ঠিত পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলনের পর থেকে এ পর্যন্ত গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন ও অগ্রগতি মূল্যায়ন করা হয়।

বৈঠকে এ বছরের শেষের দিকে অনুষ্ঠেয় প্রস্তাবিত ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে গ্রহণের জন্য বিমসটেক সচিবালয়ের বেশ কিছু প্রশাসনিক ও আর্থিক বিষয়সহ সমস্ত বিমসটেক প্রক্রিয়ার জন্য ‘কার্যবিধি’ অনুমোদন করা হয়।

বৈঠকে ‘সামুদ্রিক পরিবহন সহযোগিতা সংক্রান্ত চুক্তি’ এবং ‘বিমসটেক ব্যাংকক ভিশন ২০৩০’-এর খসড়া অনুমোদন করা হয়।

বিমসটেক সহযোগিতার পুনর্গঠিত সেক্টর/উপসেক্টরের আওতায় সুনীল অর্থনীতি, পার্বত্য অর্থনীতি ও দারিদ্র্য বিমোচনের অন্তর্ভুক্তির অনুমোদন দেওয়া হয়।

ব্লু ইকোনমিতে সহযোগিতার নেতৃত্ব দেবে বাংলাদেশ।

বৈঠকের সমাপনীতে প্রতিনিধিদলের প্রধানরা একটি সমৃদ্ধ, সুসংহত ও ফলপ্রসূ বিমসটেক বিনির্মাণে অর্থনৈতিক, সামাজিক, প্রযুক্তিগত, সাংস্কৃতিক এবং বৈজ্ঞানিক ক্ষেত্রে পারস্পরিক স্বার্থের বিষয়ে সক্রিয় সহযোগিতা উদ্বুদ্ধকরণে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে বিশদভাবে একটি ‘যৌথ বিবৃতি’ জারি করেন।

বৈঠকে ২০২৩ সালের নভেম্বরে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠেয় ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করা হয়। এ সম্মেলনে বাংলাদেশের বিমসটেকের সভাপতিত্ব গ্রহণ করার কথা রয়েছে।(বাসস)


এই ক্যাটাগরির আরো সংবাদ