শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

বিজয় দিবসে শহিদ স্মরণ

নিজস্ব প্রতিবেদক / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

বিজয় দিবসের সকালে স্বাধীনতা যুদ্ধে শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকাল সাড়ে ছয়টা। জাতীয় স্মৃতিসৌধের মূল বেদীতে ফুল দিয়ে স্বাধীনতার বীর শহিদদের সম্মান জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এই শহিদ ও স্বাধীনতা সংগ্রামীদের জন্যই স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল।

ফুলের স্তবক দেয়ার পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবতা পালন করেন। তারা স্মরণ করেন ৩০ লাখ শহিদ, দুই লাখ সম্ভ্রমহারা মা-বোন এবং স্বাধীনতা সংগ্রামীদের।

স্থল, নৌ ও বিমান বাহিনীর একটি দল সামরিক কায়দায় সালাম জানায়। বিউগলে বাজতে থাকে করুণ সুর।

স্মৃতিসৌধ পরিদর্শনের পর তারা পরিদর্শন বইতে মনের অনুভূতির কথা লেখেন। ভোরে জাতীয় প্যারেড স্কোয়ারে তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় উৎসব ৫১ তম বার্ষিকী পালন। প্রধান বিচারপতি, তিন বাহিনী ও বীরদের পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

ডিডাব্লিউর কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রিপোর্ট বলছে, বিভিন্ন দেশের কূটনীতিক, বিভিন্ন সংগঠন, বিভিন্ন পেশার মানুষ এবং সাধারণ মানুষের শ্রদ্ধার ফুলে ভরে ওঠে শহিদ বেদী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর ধানমণ্ডিতে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে মালা দেন। পরে গণভবনে এক অনুষ্ঠানে তিনি বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সীলমোহর প্রকাশ করবেন। সকাল সাড়ে ১০টায় তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ হবে। রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করবেন। প্রধানমন্ত্রীও এ কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ