শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

বিএনপি একুশের ও একাত্তরের চেতনা বিরোধী: কাদের

দর্পণ ডেস্ক / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
ওবায়দুল কাদের (ফাইল ছবি)

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একুশের চেতনা, একাত্তরের চেতনা বিরোধী। যারা একুশের চেতনা মানে না তারা একাত্তরের চেতনায় বিশ্বাস করে না।

আজ বুধবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, আগুন সন্ত্রাসীদের হাতে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয়, এদের হাতে একুশের চেতনা নিরাপদ নয়, মুক্তিযুদ্ধের মূল্যবোধ নিরাপদ নয়। এই অপশক্তি সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ। বিএনপি দেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির হাতে স্বাধীনতার আদর্শ কোনদিনও নিরাপদ নয়। এদের হাতে নিরীহ মানুষের জীবন, ভদ্র মহিলাদের সম্মান নিরাপদ নয়। এই অপশক্তি বিষবৃক্ষ, বিষফোঁড়া। এই বাংলার মাটি থেকে তাদের প্রতিরোধ করতে হবে, পরাজিত করতে হবে। একুশের চেতনার বিরুদ্ধে যারা তাদেরকে প্রতিহত করতে হবে।

তিনি বলেন, মাতৃভাষা বাংলা রাষ্ট্রভাষা হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে আর বিশ্বে স্বীকৃতি পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বিএনপি’র প্রসঙ্গে তিনি আরো বলেন, মাতৃভাষাকে আপনারা (বিএনপি) অপমান করেছেন। আপনারা শহীদ মিনারকে রক্তাক্ত করেছেন। আপনারা একুশের চেতনা বিরোধী, একাত্তরের চেতনা বিরোধী।

‘শহীদ মিনারেও আওয়ামী লীগ দলবাজি করেছে’ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলে যে, আমরা দলবাজি করি, মঙ্গলবার প্রভাতফেরি করে শহীদ মিনারে গেলাম, আমাদের একটা মিনিট সময় লাগেনি। আমরা ৩ ঘণ্টায় সেখানে পৌঁছে বেধিতে ফুল দিয়ে এক মিনিটও দাঁড়াইনি। কোথায় দলবাজি করলাম? দলবাজিটা করলাম কীভাবে? বিএনপির কি মনে নেই, ক্ষমতায় থাকাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আপনাদের নেত্রী ফুল দেওয়ার জন্য মূল বেদিতে উঠেছিলেন। শহীদ মিনারকে কারা অপমান করেছে?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে আগুন, সন্ত্রাস, জঙ্গিদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি। বিএনপি বলে দলবাজি করি আমরা, কীসের দলবাজি? দলবাজি তো আপনারা (বিএনপি) করেছেন। শহীদ বেদিতে জাতীয়তাবাদী দাপটের দল, আপনারা গিয়ে ফুল ছিটিয়ে এদিক সেদিক লন্ডভন্ড করেছেন, মনে নেই?

তিনি বলেন, বেগম জিয়া ক্ষমতায় থাকাকালে সাভার স্মৃতিসৌধে আমাদের নেত্রী শেখ হাসিনা ফুল দিতে গিয়েছিলেন। আমাদের নেতাদের উপর কী অত্যাচার, সিভিল বেশে, নিরাপত্তা বাহিনীর লোক দিয়ে পেটানো হয়েছিল। কোনো রকমে ফুল দিয়ে নেত্রীকে ফিরতে হয়েছিল। এভাবে তারা অত্যাচার করেছে। শেখ হাসিনা যেখানে গেছেন সেখানেই বাধা, শহীদ মিনারে বাধা।

বিএনপি দলবাজি করে ইতিহাসকে মুছে দিতে চায় দাবি করে ওবায়দুল কাদের বলেন, মাতৃভাষা রাষ্ট্রভাষা হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, এই মাতৃভাষা বিশ্ব স্বীকৃতি পেয়েছে শেখ হাসিনার জন্য। আমরা মাতৃভাষার মর্যাদা নষ্ট করেছি? মাতৃভাষাকে অপমান করেছেন আপনারা। আপনারা শহীদ মিনারকে রক্তাক্ত করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ