শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

বিএনপি আগুন দিয়ে দোষ দিচ্ছে এটা নাকি সরকারি এজেন্ট: প্রধানমন্ত্রী

দর্পণ ডেস্ক / ৩৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা (বিএনপি) নিজেরা আগুন দিয়ে দোষ দিচ্ছে এটা নাকি সরকারি এজেন্ট। আমরা আগুন দেব কী কারণে? আমরা ক্ষমতায় আছি। আমরা আগুন দিয়ে আমাদের সরকারকে বদনামের ভাগিদার করব কেন? মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া তো আমাদের দায়িত্ব।

সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সংসদের পয়েন্ট অব অর্ডারে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ সাম্প্রতিক নির্বাচন ও বাস পোড়ানোর ঘটনায় সরকারকে দায়ী করে ঘটনা তদন্তে সংসদীয় কমিটি গঠনের দাবি জানান।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি বাস পুড়িয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায়। সরকারের কাছে প্রমাণ আছে, ভিডিও ফুটেজ আছে বিএনপির মিছিল থেকে বাসে আগুন দেওয়া হয়েছে।

শেখ হাসিনা বলেন, টেকনোলজির কারণে হাতে হাতে ধরা পড়ে যাচ্ছে কারা আগুন দিচ্ছে। নিজেরা আগুন-টাগুন দিয়ে পার্লামেন্টে এসে সরকারকে দোষারোপ করা হলো। উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো, এটা তাদের অভ্যাস।

এসময় পয়েন্ট অব অর্ডারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস পোড়ানার ঘটনায় বিএনপির সংশ্লিষ্টতা সম্পর্কিত রেকর্ডকৃত কথোপকথন শোনান।

বিএনপির সংসদ সদস্যকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, সংসদ একটি পবিত্র জায়গা। বিএনপির সদস্যকে বলবো, এইভাবে এখানে অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত না করাই ভালো। এটা মানুষ বিশ্বাস করবে না। আর সন্ত্রাসী কর্মকাণ্ডটা যেন বিএনপি বন্ধ করে। এটাই আমার আবেদন থাকবে।

তিনি বলেন, আমরা দেশের মানুষের উন্নতি চাই। করোনাভাইরাসের কারণে মানুষ এমনিতেই ক্ষতিগ্রস্ত। কষ্টে আছে। আমরা সাধ্যমত চেষ্টা করেছি মানুষকে সাহায্য করতে। অর্থনীতি সচল রাখতে। কিন্তু তারা মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। মানুষ অন্ধ না। সবকিছু বোঝে।

  • সূত্র: বিডি জার্নাল


এই ক্যাটাগরির আরো সংবাদ