শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

বিএনপিতে মুক্তিযোদ্ধাদের কোণঠাসা করার কুচক্রী মহল সক্রিয়: কাদের

দর্পণ রিপোর্ট / ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
ওবায়দুল কাদের (ফাইল ফটো)

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমকে শোকজ করা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সুযোগ পেলেই বিএনপি তাদের যেকোনো নেতাকে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলতে পারে। বিএনপিতে মুক্তিযোদ্ধাদের কোণঠাসা করে রাখার জন্য একটি কুচক্রী মহল সক্রিয় রয়েছে।

রোববার সচিবালয়ে তার দপ্তরে সমসাময়িক বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মুখে বলে তাদের দলে মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি! অথচ এই দলে একজন খেতাবধারী মুক্তিযোদ্ধা ও ভাইস চেয়ারম্যানকে সত্য বলার অপরাধে অপমানকরভাবে শোকজ করা হয়েছে বলে গণমাধ্যমে খবর দেখেছি। এর মাধ্যমে দেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর আচরণই ফুটে উঠে।

মেজর হাফিজকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, দলের ভেতরের একটি মহল বিএনপিকে মুক্তিযুদ্ধ বিরোধিতাকারীদের এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করেছে। এর মাধ্যমেই স্পষ্ট হয়েছে, দলীয়ভাবে তারা ভাস্কর্যের অবমাননাসহ দেশে অস্থিতিশীলতা তৈরি করছে এবং অপকর্মের ইন্ধন জোগাচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান যখন দলের বিভিন্ন পর্যায়ে কমিটি বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যের অভিযোগ আনেন, তখন সেই দলের কর্মী ও জনগণের কাছে দলীয় নেতৃত্বের কোনো গ্রহণযোগ্যতা থাকে না। শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, তেমনি বিএনপিও তাদের অপরাজনীতি এখন আর ঢেকে রাখতে পারছে না। নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি এখন জনবিচ্ছিন্ন এবং তাদের নেতৃত্ব বহুধাবিভক্ত।

তিনি বলেন, অতীতেও বিএনপির মনোনয়ন বাণিজ্যের কথা বলা হলেও অনেকেই বিশ্বাস করেননি। এখন একজন সিনিয়র নেতা যখন বলছেন, তখন এ সত্যকে তারা কী করে অস্বীকার করবে? এজন্যই তারা নির্বাচন ও আন্দোলনে বারবার ব্যর্থ হচ্ছে।

আওয়ামী লী সাধারণ সম্পাদক বলেন, মুখে গণতন্ত্রের কথা বললেও বিএনপি আপাদমস্তক অগণতান্ত্রিক। যাদের দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা নেই, তারা রাষ্ট্র পরিচালনায় গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না।

তিনি বলেন, বিএনপি এখন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির মুখপাত্রে পরিণত হয়েছে। আর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারিদের সঙ্গে গোপন সখ্যতা রাখায় তারা ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ