শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

বাচ্চার সুপ্ত প্রতিভা বের করবেন কীভাবে?

লাইফস্টাইল ডেস্ক / ৩২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

প্রতিটি মা-বাবাই তার সন্তানকে নানান কাজে উৎসাহ প্রদান করে থাকেন। তবে তার সন্তান ঠিক কোন বিষয়ে ভালো বা তাদের মধ্যে কোন ধরনের প্রতিভা রয়েছে, তা নিয়ে প্রায়ই বিভ্রান্তিতে থাকেন তারা। এখানে এমন কিছু প্যারেন্টিং টিপস দেওয়া হল, যে কাজগুলো করলে বাচ্চার সুপ্ত প্রতিভা জানতে পারবেন এবং সেই অনুযায়ী তাদের আরও উন্নত করে তুলতে পারবেন।

অল্প বয়সের বাচ্চারা প্রায় সব কাজ করতেই উৎসাহ বোধ করে। তবে ঠিক কোন কাজে তারা বেশি দক্ষ হয়ে উঠতে পারে সেটি বোঝার জন্য, কোনও কাজেই বাধা দেবেন না। বরং নতুন নতুন কাজে উৎসাহ দিন।

যেই কাজটি বার বার করবে এবং বেশি সময় ধরে করবে এমন কাজেই বাচ্চার আগ্রহ আছে বুঝতে হবে।

বাচ্চারা যাতে নিজের মনের কথা নির্দ্বিধায় প্রকাশ করতে পারে, সে দিকে খেয়াল রাখতে হবে। সে যে কাজগুলি করে, তার মধ্যে কোনটি করতে সে বেশি মজা পেয়েছে, তা জিগ্যেস করুন। কারণ আপনি সবসময় যে ঠিক বুঝবেন, তা না-ও হতে পারে।

বাচ্চারা প্রায়ই অনেক প্রশ্ন করে। যার উত্তর দিতে দিতে অভিভাবকরা খিটখিটে হয়ে যান এবং তাদের প্রশ্নের উত্তর দেওয়া বন্ধ করে দেন। এর ফলে বাচ্চারা নিরুৎসাহিত হয়ে প্রশ্ন করা বন্ধ করে দেয়। কিন্তু এই প্রশ্নোত্তর পর্বের মাধ্যমেই তাদের সুপ্ত প্রতিভা সম্পর্কে জানা যেতে পারে।

বাচ্চাদের সরাসরি প্রশ্ন করে দেখতে পারেন, তারা কী করতে ভালোবাসে। তবে শুধু একবার জিগ্যেস করেই ক্ষান্ত হবেন না, বরং বার বার তাদের এ বিষয় জিগ্যেস করতে থাকুন। তাদের কাছ থেকে প্রতিবার একই উত্তর পেলে বা সবচেয়ে বেশি যে উত্তরটি পাবেন, বুঝতে হবে সেই বিষয়ের প্রতি তার আগ্রহ রয়েছে। এর ফলে সন্তানের জন্য ভালো ও উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।

নিজের ভালোলাগাকে গুরুত্ব দিতে গিয়ে বাচ্চাকে নতুন কিছু শেখার জন্য জোর দেবেন না। এর ফলে বাচ্চা নিজে যা করতে চায়, তা-ও করা ছেড়ে দিতে পারে।

বাচ্চাদের পছন্দের খেলনা কিনে দেন সব মা-বাবাই। তবে এর পাশাপাশি বাচ্চাদের কিছু পৃথক পৃথক ক্রিয়েটিভ খেলনাও দিন। এর ফলে তাদের সৃজনশীলতা ও মনোযোগের স্তর বৃদ্ধি পাবে।

এত কিছু করার পরও যদি কিছু বুঝে উঠতে না-পারেন, তা হলে একজন বিশেষজ্ঞের সাহায্য নিতে পারেন। তাহলে বাচ্চাদের সঙ্গে কথা বলে ও তাদের অভ্যাস দেখে সুপ্ত প্রতিভা খুঁজে বের করা সহজ হবে।

সূত্র: এই সময়


এই ক্যাটাগরির আরো সংবাদ