শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে আগ্রহী ইতালি

দর্পণ ডেস্ক / ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫

বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি। সোমবার (৫ মে) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি এ আগ্রহের কথা জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় জানানো হয়, উভয় দেশের মধ্যে বৈঠকে নিরাপদ ও বৈধ অভিবাসন, মানব পাচার রোধ, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশি কমিউনিটি ইতালিতে অত্যন্ত পরিশ্রমী, তরুণ ও ইতালিয়ান সমাজে নিখুঁতভাবে একীভূত হয়েছে। আমাদের আরও বাংলাদেশি দরকার।” তিনি জানান, অনেকেই বিপজ্জনক ও অবৈধ পথে ইতালি প্রবেশের চেষ্টা করেন, যা প্রতিরোধে তারা আইনি কাঠামোর মাধ্যমে অভিবাসী নিতে আগ্রহী।

মাত্তেও আরও জানান, চলতি বছরের সেপ্টেম্বরের আগেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “আমরা দ্বিপাক্ষিক সহযোগিতা নবায়ন ও জোরদার করতে চাই এবং নতুন নীতির প্রস্তাব নিয়ে এসেছি।”

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশ ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী, বিশেষত অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে। অভিবাসীরা পাচারের শিকার, সুবিধাভোগী নয়।”

তিনি স্মরণ করেন, গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের কথা, যেখানে উভয় দেশ ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে সম্মত হয়েছিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ