শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

বাংলাদেশ ক্রিকেট দল ও সাকিবকে বিএনপি মহাসচিবের অভিনন্দন

দর্পণ রিপোর্ট / ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১

অস্ট্রেলিয়াকে ৬২ রানে অলআউট করে সিরিজের শেষ ম্যাচ বাংলাদেশ জিতেছে ৬০ রানে। বিশাল এ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে অসিদের বিরুদ্ধে জয়ের পর এ অভিনন্দন জানান বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে পাঁচ সিরিজের টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের ৪-১ ব্যবধানে বিজয়ে গোটা দেশের ক্রিকেট প্রেমিদের মতো আমিও আনন্দিত।’

পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জয়ের পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করায় সাকিব আল হাসানকে অভিনন্দন জানান বিএনপির মহাসচিব। তিনি আশা করেন, বাংলাদেশের এই জয়ের ধারা অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ