শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নলেজ হাবে পরিণত হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৩৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ফটো)

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘প্রযুক্তিকে পাথেয় করে নতুন নতুন গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আমি আশা করছি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিগগিরই নলেজ হাবে পরিণত হবে।’

শনিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ‘কোভিড-১৯ সহনশীলতা: বাংলাদেশে কৃষির ভূমিকা, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজ শিক্ষা, কৃষিসহ সব ক্ষেত্রে অভাবনীয় উন্নতি হয়েছে। কৃষিতে গতি সঞ্চার হয়েছে। সারা বিশ্বে বাংলাদেশ আজ এক অনন্য উচ্চতায় আসীন। এ অগ্রযাত্রা অপ্রতিরোধ্য।’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ‌্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ‌্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ‌্যাপক ড. মো. এনামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. মেসবাহুল ইসলাম। সেমিনারের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ‌্যাপক ড. লুৎফুল হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওই বিশ্ববিদ‌্যালয়ের কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ‌্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।


এই ক্যাটাগরির আরো সংবাদ