শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

বাংলাদেশ এখন মালয়েশিয়ার কাতারে : অর্থমন্ত্রী

দর্পণ ডেস্ক / ৩৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ।(ফাইল ছবি )

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করছে। গত ২৬ ফেব্রুয়ারি আমরা অভিশাপ মুক্ত হলাম। আমরা দরিদ্রতম দেশের মানুষ ছিলাম, আমাদেরকে মিসকিন বলা হতো। এখন আর আমাদেরকে মিসকিন বলবে না। আজকে আমরা মালয়েশিয়ার সঙ্গে একই কাতারে আছি, এটা আমাদের গর্ব।

মঙ্গলবার মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘বঙ্গবন্ধুর ম্যুরাল ও মুজিব কর্নার’ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শুধুমাত্র একটি ম্যুরাল আর একটি মুজিব কর্নার করে দায়িত্ব শেষ হবে না। এখানে বঙ্গবন্ধুকে নিয়ে ভালো ভালো বইগুলো রাখতে হবে। যাতে মানুষজন সময় পেলে এখানে এসে ১০-১৫ মিনিট বসে কিছু পড়তে পারে। বিদেশে এ ধরনের সিস্টেম চালু আছে।

বঙ্গবন্ধু সব ভালো কাজের অনুপ্রেরণার উৎস উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু কখনো নীতির সঙ্গে আপস করেননি। বঙ্গবন্ধু চেয়েছিলেন এদেশের মানুষের ভৌগলিক স্বাধীনতা, রাজনৈতিক মুক্তি একটি ভূখণ্ড। একটি মানচিত্র দিয়ে গেছেন তিনি। বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তির জন্য জীবন উৎসর্গ করে গেছেন। তারই দেখানো পথে অসমাপ্ত কাজগুলো করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।

সোনালী ব্যাংকের দ্বিতীয় তলায় একটি কক্ষে মুজিব কর্নার করা হয়েছে। সেখানে ১৯৭২ সালে রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংক সৃষ্টির অধ্যাদেশে বঙ্গবন্ধুর স্বাক্ষরের আলোকচিত্র, তাকে নিয়ে লেখা বিভিন্ন বই, বিভিন্ন ঐতিহাসিক আলোকচিত্র ও ম্যুরাল দিয়ে সাজানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ