শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেলো স্টারলিংক

নিজস্ব প্রতিবেদক / ৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালুর পথে বড় অগ্রগতি হয়েছে। নন-জিওস্টেশনারি স্যাটেলাইট (NGSO) ব্যবস্থার মাধ্যমে ইন্টারনেট সেবা দিতে চাওয়া স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেডের নামে দুটি গুরুত্বপূর্ণ লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এক আনুষ্ঠানিক আয়োজনে প্রতিষ্ঠানটিকে ‘নন-জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট অপারেটর লাইসেন্স’ এবং ‘রেডিও কমিউনিকেশন অ্যাপারেটার্স লাইসেন্স’ প্রদান করা হয়। সরকারের পূর্বানুমোদনের ভিত্তিতে এই লাইসেন্স দুটি হস্তান্তর করা হয়েছে।

লাইসেন্সিং বিভাগের পক্ষ থেকে প্রথম লাইসেন্সটি হস্তান্তর করেন লে. কর্ণেল সৈয়দ মো. তৌফিকুল ইসলাম, যা স্টারলিংককে বাংলাদেশে বাণিজ্যিক কার্যক্রম চালানোর বৈধতা দেয়। অন্যদিকে স্পেকট্রাম বিভাগের পরিচালক ড. মো. সোহেল রানা দ্বিতীয় লাইসেন্সটি হস্তান্তর করেন, যার আওতায় প্রতিষ্ঠানটি নির্ধারিত তরঙ্গ ব্যবহার করে ইন্টারনেট সেবা দিতে পারবে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি ও ব্যবহার করতে পারবে।

এই দুটি লাইসেন্স গ্রহণ করেন স্টারলিংকের গ্লোবাল লাইসেন্সিং অ্যান্ড মার্কেট অ্যাভিয়েশনের পরিচালক রেবেকা স্লিক হান্টার। অনুষ্ঠানে বিটিআরসির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটিকে আগামী ১০ বছরের জন্য এই লাইসেন্স প্রদান করা হয়েছে, যা বাংলাদেশের ডিজিটাল সংযোগ সক্ষমতায় নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি করেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ