শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উত্তর আ. লীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক / ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা মহনগর উত্তর আওয়ামী লীগ-এর নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির নেতারা।

১৯ নভেম্বর (বৃহস্পতিবার) ধানমন্ডি ৩২ নম্বরে ঢাকা মহনগর উত্তর আওয়ামী লীগ-এর সভাপতি শেখ বজলুর রহমান ভাই ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি ভাইয়ের নেতৃতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা

 

এ সময় শেখ বজলুর রহমান বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় যারা দুর্দিনে দলের জন্য কাজ করেছেন, তাদের নিয়ে ত্যাগী, মেধাবী, আদর্শিক এবং দক্ষ সংগঠকদের সমন্বয়ে একটি সুন্দর কমিটি উপহার দেওয়া হয়েছে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এর সব নেতা দলের যেকোনো প্রয়োজনে সদা রাজপথে থাকবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয় সে লক্ষ্যে কাজ করে যাবে।’

এস এম মান্নান কচি বলেন, ‘রাজপথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এর জন্ম হয়েছে। এ দেশের নিপীড়িত, শোষিত ও বঞ্চিতদের অধিকার আদায়ে বাংলাদেশ আওয়ামী লীগ সদা সাধারণ জনগণের পাশে থেকে লড়াই-সংগ্রাম করেছে। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। এসব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রত্যেকটি ইউনিটকে সদা সচেষ্ট থাকতে হবে। দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আগের মতো সদা সচেষ্ট থাকবে।’

সূত্র: রাইজিংবিডি.কম


এই ক্যাটাগরির আরো সংবাদ