শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

বইমেলা শুরু ১৮ মার্চ, শেষ ১৪ এপ্রিল

রিপোটারের নাম / ৪৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

অমর একুশে গ্রন্থমেলা শুরু হবে ১৮ মার্চ।  চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।  করোনাভাইরাসের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি ও  বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে বসে বাংলা একাডেমি।

বৈঠকের পর হাবিবুল্লাহ সিরাজী বলেন, আগামী ১৮ মার্চ বই মেলা শুরু হবে, ১৪ এপ্রিল শেষ হবে। স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হচ্ছে। এবারের পরিস্থিতি যেহেতু ভিন্ন তাই স্টল স্থাপনে কিছুটা ভিন্নতা আসতে পারে।  আবার নাও পারে।  আমরা অপেক্ষা করছি, করোনা পরিস্থিতি ভালো হওয়ার জন্য।  সেই প্রেক্ষিতেই সবকিছু হবে।

এর আগে গত ২৫ জানুয়ারি বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী জানিয়েছিলেন, ১৮ মার্চ থেকে মেলা স্বাভাবিকভাবে শুরু হবে।

উল্লেখ্য, ভাষার মাসের প্রথম দিন থেকেই বাংলা একাডেমি চত্বরে বইমেলা শুরু হয়। রেওয়াজ অনুযায়ী প্রধানমন্ত্রী এ বইমেলার উদ্বোধন করে থাকেন। ১৯৮৪ সালে সাড়ম্বরে বর্তমানের অমর একুশে গ্রন্থমেলার সূচনা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ