শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

দর্পণ ডেস্ক / ৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্ট সদস্য (এমইপি) মুনির সাতোরির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারির শুরুতে, রমজানের ঠিক আগে অনুষ্ঠিত হবে।

তিনি উল্লেখ করেন, নির্বাচনী উৎসাহ তরুণ ভোটারদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে, কারণ দীর্ঘদিন পর কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, তরুণ ভোটাররা এবার রেকর্ড সংখ্যায় ভোট প্রদান করবে।

এছাড়া আলোচনায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ, উন্নয়ন, গণতান্ত্রিক রূপান্তর এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকট নিয়ে মতবিনিময় হয়।

প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাড়তি তহবিল ও সম্প্রতি বন্ধ হওয়া রোহিঙ্গা ক্যাম্পের স্কুলগুলো পুনরায় চালুর আহ্বান জানান।

ইউরোপীয় আইনপ্রণেতারা বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া ও সরকারের প্রচেষ্টার প্রশংসা করেছেন এবং নির্বাচনকে দেশের জন্য নতুন সূচনার মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ