শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

ফায়ারফাইটার নিহতের ঘটনায় যা বলেলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

দর্পণ ডেস্ক / ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকের চাপায় নিহত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী মোহাম্মদ সোহানুর জামান নয়ন। সচিবালয়ের দক্ষিণ দিকের এক নম্বর ফটকের সামনের রাস্তায় একটি ট্রাক তাকে চাপা দেয়। নয়নের নিহতের ঘটনায় শোক জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে তিনি স্ট্যাটাসটি দেন। পাঠকদের সুবিধার্থে সেটি তুলে ধরা হলো-

প্রেস সচিব শফিকুল আলম লেখেন, ফায়ার ফাইটার মোহাম্মদ সোহানুর জামান নয়নের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বড় ধরনের আগুন নেভাতে সাহায্য করতে ওই যুবক সচিবালয়ে ছুটে যান। কিন্তু মর্মান্তিকভাবে একটি চলমান ট্রাক তাকে ধাক্কা দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুর্ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ২৬ বছর বয়সী নয়ন সম্প্রতি ফায়ার সার্ভিসে যোগ দিয়েছেন। জাতির জন্য তার নিঃস্বার্থ সেবা চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও লেখেন, আমি যখন সাংবাদিক ছিলাম, তখন আমাদের ফায়ার ফাইটারদের সেবা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছিলাম। তাদের বিশ্বমানের সরঞ্জামের অভাব রয়েছে এবং বেশিরভাগ বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করতে বাধ্য হয়। অগণিত সময় আমি দেখেছি, ফায়ার সার্ভিসের কর্মীরা শতাধিক গার্মেন্টস কর্মীকে আগুনের ভেতর থেকে বের করে আনছেন। ওই কারখানাগুলো অযৌক্তিকভাবে নির্মিত ছিল। অসংখ্যবার আমি তাদের ডুবে যাওয়া লঞ্চ (ফেরি) থেকে মৃতদেহ উদ্ধারের জন্য সবচেয়ে নোংরা এবং সবচেয়ে দূষিত নদীতে ডুব দিতে দেখেছি। তারা জাতির পর্দার আড়ালের নায়কদের একজন। আমি তাদের স্যালুট জানাই এবং তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই।

প্রসঙ্গত, বুধবার (২৫ ডিসেম্বর) মধ্যরাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ওই ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর মিনিট দুয়েক পরই সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে


এই ক্যাটাগরির আরো সংবাদ