শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

ফল পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ২৪ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক / ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে রাজশাহী বোর্ড। এতে ফেল থেকে পাস করেছে ২৪ জন শিক্ষার্থী। শুক্রবার (১০ মার্চ) দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন পড়েছিল ৪২ হাজার ৭৪৬টি। মোট ১৩ হাজার ৯১৪ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করে। এতে ফল পরিবর্তন হয়েছে ৮৬ জন শিক্ষার্থীর। তবে এবার শিক্ষাবোর্ডে ফেল থেকে কেউ জিপিএ-৫ পায়নি।

প্রসঙ্গত, চলতি বছরের গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ছিল ৮১ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ২১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী। করোনার কারণে দেড় বছর সরকারি ক্লাস না হওয়ায় ২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হয় তিনটি নৈর্বাচনিক বিষয়ে। কাঙ্ক্ষিত ফল না পেয়ে পরীক্ষার্থীরা গত ১৪ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ৮টি জেলার ১ লাখ ২৯ হাজার ২৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে ৬৮ হাজার ৩৬ জন ছেলে এবং ৬০ হাজার ৯৮৯ জন মেয়ে শিক্ষার্থী। ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় ২০১টি কেন্দ্রে ৭৫২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগ থেকে ৩৪ হাজার ৬১১ জন শিক্ষার্থী, মানবিক বিভাগে ৮০ হাজার ৯৬৪ জন এবং বাণিজ্য বিভাগে ১৩ হাজার ৩৮৭ জন পরীক্ষায় অংশ নেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ