শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত: ৩

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৪৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে ট্রাক চাপায় সিএনজি চালকসহ তিনজন হতাহত হয়েছে।

সোমবার (২৮ জুন) সকালে ফরিদগঞ্জে বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার সকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড ট্রাফিক পুলিশ বক্সের বিপরীতে দাঁড়িয়ে থাকা সিএনজিকে রায়পুর থেকে বেপোরোয়া গতিতে আসা ট্রাক (চট্র.মেট্রো -১১-০৭৮৯) স্বজোরে ধাক্কা দিলে পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি চালক চার সন্তানের জনক মজিবুর রহমান ও দুইজন পথচারী গুরুতর আহত হয়।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আহত সিএনজি চালক মজিবুর রহমান এর অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর প্রেরণ করে এবং আশংকা জনক অবস্থায় ঢাকায় পাঠানোর পথিমধ্যে মৃত্যুবরণ করেন। তিনি পাশ্ববর্তী লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার মাছিমপুর গ্রামের আবুল বাসারের ছেলে। আহত লিটন (৪৪) ও সাইফুল ইসলাম (৩৮) ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ ও ক্ষতিগ্রস্ত একটি সিএনজি-অটোরিক্সা উদ্ধার করে পুলিশি হেফাজতে নিয়ে যায়। দুর্ঘটনার সাথে সাথেই ট্রাক চালক পালিয়ে যায়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনার কথা শুনে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক ও ক্ষতিগ্রস্ত সিএনজি-অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে এবং চালক পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ