শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

ফরিদগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা থেকে সুমাইয়া আক্তার আনিকা (১৬) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ আগস্ট) বিকাল ৩টায় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রূপসা দক্ষিণ ইউনিয়নের পুর্ব সাহেবগঞ্জ গ্রামের ভূঁইয়া বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এর আগে দুপুর আনুমানিক ১২টার দিকে নিজ বসত ঘরে ওই স্কুল ছাত্রী গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বজনরা।

জানা যায়, আনিকা উপজেলার গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিলেন। সে ভুঁইয়া বাড়ীর সৌদি প্রবাসী বোরহান উদ্দিন ভূঁইয়ার মেয়ে। ৩ বোন ও ১ ভাইয়ের মধ্যে দ্বিতীয়। বাড়ীর লোকজন জানায়, সুমাইয়া আক্তার আনিকার মা রাবেয়া বেগম সকালে জরুরি কাজে গৃদকালিন্দিয়া বাজারে যান। ফিরে এসে বিল্ডিং এর ভিতরে আনিকার মৃতদেহ সিলিং ফ্যানের সাথে ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে বিষয়টি জানান।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেছে। এখন পর্যন্ত কোন কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ