শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

ফরিদগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন এর খালারা মাদ্রাসার প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ঐ মাদ্রাসার শিক্ষক আবুল হোসেনের বিরুদ্ধে।

এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে বর্তমানে শিশুটি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, উপজেলার কাসারা দারুল উলুম মাদ্রাসার সহকারি শিক্ষক আবুল হোসেন রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা ছুটির পর প্রথম শ্রেণীর পাঁচ বছর বয়সী এক শিক্ষার্থী স্কুল ভ্যানের জন্য একা দাঁড়িয়ে থাকতে দেখে তাঁকে মাদ্রাসার কক্ষে ডেকে নিয়ে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে । পরে শিশুটি বাড়ি ফিরে গেলে তার চেহারা দেখে সন্দেহ হয় এবং তাকে গোসল করানোর সময় তার গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হতে দেখে তার মা ।বিষয়টি তাদের বাড়ির অন্য লোকদের জানানোর পর তারা ঐ দিন বিকেলেই থানা পুলিশকে মৌখিকভাবে অবহিত করে। পরে সোমবার (২৭সেপ্টেম্বর) দুপুরে শিশুটির মা থানায় মামলা দায়ের করেন( নং ৪৭)অভিযুক্ত শিক্ষক আবুল হোসেন উপজেলার পাইকপাড়া দক্ষিণের সাহাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।


এই ক্যাটাগরির আরো সংবাদ